ডেডলাইন: ৩১ জুলাই ২০২৫
ওমান সরকার ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত একটি বিশেষ ভিসা জরিমানা মওকুফ কর্মসূচি চালু করেছে। যারা অবৈধভাবে অবস্থান করছেন বা ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তাদের জন্য এটা বৈধ হবার বা দেশে ফেরার এক সুবর্ণ সুযোগ, সম্পূর্ণ জরিমানা ছাড়াই।
যারা এই সুযোগ পাবেন:
১. বৈধভাবে কাজ চালিয়ে যেতে চান এমন প্রবাসীরা
– মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক ভিসা ও রেসিডেন্স কার্ডের জরিমানা মওকুফ
– প্রয়োজন শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন
– নিয়োগকর্তার পুরনো জরিমানাও মওকুফ করা হবে (২০১৭ সাল পর্যন্ত)
২. যারা ওমান থেকে দেশে ফিরতে চান
– ট্যুরিস্ট, ফ্যামিলি, ভিজিট, বা অন্যান্য ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে
– ফিরতি টিকিট থাকলে সব জরিমানা মওকুফ
– কোনো প্রকার ফাইন না দিয়েই দেশে ফেরার সুযোগ
যোগ্য হবেন না: যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে
আবেদনের প্রক্রিয়া:
ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন
নোটিফিকেশন আসবে ৭ দিনের মধ্যে
যারা দেশে যাবেন, তাদের জন্য ফিরতি টিকিট বাধ্যতামূলক
Royal Oman Police (ROP) এর মাধ্যমে প্রক্রিয়া ত্বরান্বিত
দূতাবাস ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করছেন
যা করতে হবে:
আজই যোগ্যতা যাচাই করুন
সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন
অনলাইনে আবেদন পূরণ করুন
দেশে ফিরতে চাইলে ফ্লাইট টিকিট রাখুন
প্রয়োজনে দূতাবাস বা ROP-এর সাহায্য নিন


0 Comments